সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

সাংবাদিক মাসুদের ইন্তেকালে তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) শোক প্রকাশ

Reporter Name / ১৪৩
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ৪:০৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ১০টার দিকে নগরের সাহেববাজার এলাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ মাসুদ লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে যান। বুধবার বাদ এশা সাহেববাজার বড় মসজিদে তার জানাযা শেষে কাদিরগঞ্জ গোরস্থানে দাফন করা হবে।

মোহাম্মদ মাসুদ বন্ধ হয়ে যাওয়া টেলিভিশন চ্যানেল সিএসবির রাজশাহীর ক্যামেরাপার্সন ছিলেন। পরবর্তীতে তিনি স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছিলেন। সোনালী সংবাদ ছাড়ার পর তিনি একটি অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ করেছিলেন। তাঁর অকাল মৃত্যুতে তানোর প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সভাপতি সোহানুল হক পারভেজ ও সাধারণ সম্পাদক এম রায়হান আলী তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সকল সদস্যের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তারা শোকসম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host