১৭ বছর আর পলিটিক্স থেকে সুবিধা নেয়ার পর আবার বক্তব্য নিচ্ছি, এই পোস্টটি করেছেন জহির রায়হান কিন্তু এই পোস্টটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ২ নং বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান এবং মুন্ডমালা পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মানবিক এবং সামাজিক ব্যক্তি তিনি দল-মত নির্বিশেষে অন্যায়ের বিরুদ্ধে এক মানববন্ধনে তিনি বক্তব্য দেয়ার পর, এক স্বার্থন্বেষী মহল আলহাজ্ব মোজাম্মেল হকের বিরুদ্ধে এক কুচক্র মহল মানহানী এবং তার মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করেছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভার বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। তবে এ বিষয়ে আলহাজ্ব মোজাম্মেল হক বলেন, সাধু সাবধান খুব শীঘ্রই এই মিথ্যা পোষ্টের জন্য জহির রাইহানসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাচ্ছি।







