সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

পুঠিয়ায় পুকুর মাফিয়ার হামলা: সাংবাদিকদের ক্যামেরা ছিনতাই, জাতীয় সাংবাদিক সংস্থার হস্তক্ষেপে উদ্ধার

Reporter Name / ২৬৯
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় পুকুর মাফিয়া মো: আবদুল হান্নান (পিতা: আবদুল মান্নান, সাং: জগপাড়া, থানা: পুঠিয়া) দীর্ঘদিন ধরে ফসলি জমি কেটে পুকুরে পরিণত করছেন। সর্বশেষ, শিলমারিয়া ইউনিয়নের গাড়াগাছি এলাকায় ৩০-৩৫ বিঘা জমিতে পুকুর কাটার খবর পেয়ে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকরা হামলার শিকার হন।

গত ১৯ মার্চ রাত ১১টার দিকে দৈনিক উপচার-এর ক্যামেরা পার্সন বখতিয়ার শাহরিয়ার লিয়ন, জাতীয় দৈনিক নতুন দিন-এর রাজশাহী জেলা প্রতিনিধি মশিউর রহমান এবং সংবাদ ২৪ ঘণ্টা-এর সিনিয়র ক্যামেরা পার্সন মিশাল মণ্ডলসহ ৫-৬ জন সাংবাদিক ঘটনাস্থলে যান।

সেখানে পুকুর মাফিয়া হান্নানের নেতৃত্বে ২০-২৫ জনের সশস্ত্র ক্যাডার বাহিনী তাদের ঘিরে ধরে। সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করলে জোরপূর্বক ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। ক্যামেরা দিতে অস্বীকৃতি জানালে বখতিয়ার শাহরিয়ার লিয়নের মাথা ও পেটে আগ্নেয়াস্ত্র ধরে ক্যামেরা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে এবং বিএনপি সরকারের সময় বিএনপি নেতাদের ছত্রছায়ায় হান্নান তার পুকুর খনন কার্যক্রম চালিয়ে আসছেন। রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে স্থানীয় প্রশাসন একাধিকবার অভিযান চালালেও তার অবৈধ কার্যক্রম বন্ধ হয়নি।

এ ঘটনা জানাজানি হলে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগ-এর সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন। তার প্রচেষ্টায় এবং প্রশাসনের সঙ্গে আলোচনার পর ক্যামেরাগুলো ফেরত দেওয়া হয়।

সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বর হামলায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে পুকুর মাফিয়ার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসনের একাধিকবার অভিযানের পরও হান্নানের পুকুর খনন অব্যাহত রয়েছে। গত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে শিলমারিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হান্নানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরও তিনি অবৈধভাবে পুকুর কাটছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনা গুরুতর। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “আমরা আগেও অবৈধভাবে পুকুর কাটার বিষয়ে ব্যবস্থা নিয়েছি। নতুন করে এমন ঘটনা ঘটায় দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করব।”

রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম বলেন, “সাংবাদিকদের ওপর হামলা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া দুঃখজনক। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host