বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

Reporter Name / ২৫৪
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৫:২৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।বুধবার(২৬ মার্চ)সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোর ৬টা ১মিনিটে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।এ সময় আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাসতুরা আমিনা, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আফজাল হোসেন।এরপর শ্রদ্ধা নিবেদন পুলিশ প্রশাসন,উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক দল,তানোর প্রেস ক্লাব,বিভিন্ন সামাজিক সংগঠন,পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।সকাল ৯টায় উপজেলা স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলণ ও কবুতর উন্মুক্তের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।এতে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ,আনসার ও ভিডিপি,বাংলাদেশ স্কাউটস,গার্লসগাইড ও শিক্ষার্থীরা।এছাড়া দিবসটি সফল করতে সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে খেলাধুলা,রচনা আবৃতি,চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হলরুমে তানোর উপজেলার শহিদ পরিবার,যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক লিয়াকত সালমান বলেন,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জীবনে এক গৌরবময় দিন।১৯৭১ সালের এই দিনে আমাদের গৌরবোজ্জ্বল মহান স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল।দীর্ঘ ৯মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পথ বেয়ে অনেক রক্ত আর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে পরম কাঙ্খিত স্বাধীন ভূখন্ড,স্বতন্ত্র পতাকা ও জাতিসত্ত্বার পরিচিতি।তিনি বলেন, স্বাধীনতার এই দিনে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা,জীবন উৎসর্গকারী ও যুদ্ধাহত বীর সন্তানদের এবং সে সকল মা-বোনদের যাদের সম্ভ্রম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে হোক ৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অঙ্গীকার।আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,সুশীল সমাজের প্রতিনিধি,সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com