তানোরে বিভিন্ন স্থানে এ্যাডভোকেট সুলতান ইসলাম তারেকের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক মাহাবুব আলম : তানোর গোদাগাড়ী ১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এ্যাডভোকেট সুলতান ইসলাম তারেক সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন। তিনি স্থানীয় বাজার, দোকানপাট, পাড়া-মহল্লা ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনগণের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। এ সময় তিনি তানোর থানায় গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেন এবং তাদের ধৈর্য ও সাহস জোগান। তিনি কর্মীদের উদ্দেশে বলেন,“তোমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হও, জনগণের জন্য কাজ করো। আমরা বিএনপি কখনো অন্যায়, অবিচার বা জুলুম-নির্যাতনের পথে হাটি না। জয়-পরাজয় যাই হোক, আমরা সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”তিনি আরও বলেন,“ছোটবেলা থেকেই আমি সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত ছিলাম। মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করা আমার দায়িত্ব ও অঙ্গীকার। আমি চাই, জনগণের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে তানোরবাসীর প্রকৃত সেবক হিসেবে কাজ করতে।”নেতাকর্মীদের উদ্দেশে তিনি একাত্মতার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের শক্তি জনগণ। তাই গণমানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি জনগণের দল, তাই সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”এ সময় তার সঙ্গে তানোর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    জনতার সময় ডেক্স :বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সম্পাদক পদে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের…

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 88 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481