সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

সাভারের ভাকুর্তায় অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Reporter Name / ৭৬
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩২ পূর্বাহ্ন

অফিস ডেক্স :

সাভারের ভাকুর্তা ইউনিয়ন থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ভাকুর্তার দুদু মার্কেট এলাকার একটি বাউন্ডারির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, সকালে স্থানীয়রা বাউন্ডারির ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “লাশটির হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিক আলামত দেখে অনুমান করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। তবে হত্যার কারণ ও কারা এর সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে স্থানীয়রা জানায়, সকালে মার্কেটের পাশে লাশ পড়ে থাকতে দেখে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর ভিড় জমে যায়।
নিহতের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host