বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

গোদাগাড়ীতে ইউএনওর উদ্যোগে চিকিৎসা সেবায় গতি আনতে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস

Reporter Name / ৮৫
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: গোদাগাড়ীতে জরুরি চিকিৎসা সেবা তরান্বিত করতে পদ্মা নদীতে চালু হলো স্পিডবোট সার্ভিস। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সাফিনা পার্ক লিমিটেডের সহযোগিতায় এ সেবাটি চালু করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গোদাগাড়ী মডেল থানা ঘাট থেকে পরীক্ষা মূলকভাবে স্পিডবোটটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। উদ্বোধনের সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে গোদাগাড়ী থানা ঘাট থেকে রেলবাজার রুটে প্রায় দুই কিলোমিটার নৌপথে পরীক্ষামূলকভাবে বোটটি চালানো হয়। এসময় নদীপথে অল্প সময়ে যাতায়াতের সুবিধা দেখে জনসাধারণ আনন্দ প্রকাশ করেন। ইউএনও ফয়সাল আহমেদ বলেন “চর আষাড়িয়াদহ এলাকায় সম্প্রতি সাপে কাটা এক রোগী সময় মতো সদর হাসপাতালে নিতে না পারায় মারা যান। এ ধরনের দুর্ঘটনা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি চিকিৎসা, প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়া, সাপে কাটা রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে বোটটি ব্যবহার করা হবে। তিনি আরও জানান, পদ্মা পাড়ের মানুষ দীর্ঘদিন ধরে নদীপথে দুর্ভোগ পোহাচ্ছে। মাত্র ১০ মিনিটের যাত্রা সড়ক পথে ঘুরে আসতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়। এখন থেকে স্পিডবোট সার্ভিস চালু থাকলে এ দুর্ভোগ ঘুচবে। চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও বোট চালুর পরিকল্পনাও রয়েছে। প্রশাসনিক সেবা ছাড়াও এই বোট মাদক চোরাচালান রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে জানান ইউএনও। কারণ পদ্মার ওপারে ভারতের সীমান্তঘেঁষা চরাঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদকের প্রবাহ ঘটে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com