সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোরে নতুন ইউএনও নাঈমা খান

Reporter Name / ৭৪
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :রাজশাহীর তানোরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোসা. নাঈমা খান। বুধবার (২৪ সেপ্টেম্বর) পড়ন্ত বিকেলে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এসময় প্রশাসন ভবনের সামনে ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান ও কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এরআগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, নবাগত ইউএনও নাঈমা খান সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা তিনি। বুধবার নতুন কর্মস্থল রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি ৩৬তম বিসিএস ক্যাডার অফিসার। ইউএনও নাঈমা খান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সবার সাথে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাব। এজন্য এ উপজেলার সর্বস্তরের মানুষের উন্নয়নে কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চাই। তিনি বলেন- কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে ২৪ ঘন্টা সবার জন্য তানোর উপজেলা প্রশাসনের দরজা উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host