বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে গীর্জার ক্রেডিট ইউনিয়ন অফিসে তালা ভেঙে চুরি

Reporter Name / ৭৭
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা সাধু জন মেরী ভিয়ান্নী গীর্জার আওতাধীন আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল অফিসের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারির লকার খুলে এক লাখ ৪৭ হাজার টাকা নিয়ে যায়।

শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে গীর্জা কর্তৃপক্ষ। এ ঘটনায় শুক্রবার বিকেলে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন ক্রেডিট ইউনিয়নের সভাপতি প্যাটিক মারান্ডী ও ম্যানেজার গুপিন সরেন।

ক্রেডিট ইউনিয়নের ম্যানেজার গুপিন সরেন জানান, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত অফিস শেষে তালা মেরে তারা সবাই চলে যান। সকালে স্থানীয়রা তালা ভাঙা অবস্থায় দেখে খবর দিলে তিনি সেখানে গিয়ে লকার খোলা ও কাগজপত্র এলোমেলো দেখতে পান। লকারে থাকা অফিসের ৩৭ হাজার ২১০ টাকা এবং মাঠকর্মীদের ব্যক্তিগত এক লাখ ১০ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে। তবে অন্য কোনো কিছু চুরি হয়নি।

গীর্জার ইনচার্জ ফাদার বানডে টুডু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “মুন্ডুমালা গীর্জা একটি সংরক্ষিত এলাকা। রাতে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয় এবং সিসি ক্যামেরাও রয়েছে। এমন জায়গায় চুরির ঘটনা আমাদের জন্য উদ্বেগজনক।” তিনি আরও জানান, শুক্রবার রাতে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে, যেখানে তিনজন চোরকে দেখা গেছে। পুলিশ ফুটেজ সংগ্রহ করেছে।

তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, “খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অফিসের ম্যানেজার ও মাঠকর্মীদের কথায় কিছু গড়মিল পাওয়া গেছে। এখনো তারা মামলা করেনি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com