বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে শান্তিপূর্ণ পূজা নিশ্চিত করতে মণ্ডপে মণ্ডপে ওসি আফজাল হোসেন

Reporter Name / ৭১
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজশাহীর তানোর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি তানোর পৌরসভা, তালন্দ, চান্দুরিয়া ও পাঁচন্দর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় মণ্ডপে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মন্দির কমিটির নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ওসি আফজাল। তিনি বলেন- “তানোরে শান্তিপূর্ণভাবে পূজার উৎসব পালনের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোথাও কোনো বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানায় জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও নির্দেশনা দেন, দুর্গাপূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবেন। উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে তানোর থানার এই উদ্যোগে হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com