সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোর বাজারে অভিনব কায়দায় দোকানে চুরি

Reporter Name / ৭২
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার,তানোর:

রাজশাহীর তানোর গোল্লাপাড়া বাজারের হল মোড়ে দুপুরে অভিনব কায়দার মেসার্স সাগর ইলেকট্রিক দোকানে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। চুরি করে নিয়ে যাওয়া হয়েছে নগদ প্রায় ৩০ হাজার টাকা ও চার কয়েল তার যার মূল্য ১৯ হাজার টাকা। তবে অন্য আর কোন মালামাল চুরি হয়নি। এঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে প্রতিদিনের ন্যায় সাগর তার দোকানের সব সাটার লাগিয়ে শুধু থাইয়ের (কাচ) তালার একটা সাটার খোলা রেখে থাইয়ের তালা লাগিয়ে বাড়িতে দুপুরের খাবার খেতে যায়। বিকাল ৪টার দিকে দোকানে এসে দেখে থাইয়ের (কাচের গেটের) তালা খোলা।

দোকানের ভেতরে গিয়ে দেখেন ক্যাশ বাক্সের তালা খুলে টাকা নিয়ে গেছে চোর। দোকানের সিসি ফুটেজে দেখা যায়, চোর দুপুর ২ টার ২০ মিনিটে দিকে দোকারে ভিতরে প্রবেশ করে অল্প সময়ের মধ্যে টাকা ও ৪ কয়েল তার চুরি করে নিয়ে যায়।

এবিষয়ে সাগর বাদি হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, সিসিটিভির ফুটেজ দেখা যাচ্ছে দুপুরে মেসার্স সাগর ইলেকট্রিক দোকানে চোর অভিনব কায়দায় চুরি করছে।

গত কয়েক মাস আগে ও সকাল ৬টার দিকে তানোর গোল্লাপাড়া বাজারে ৫ টি দোকানের তালা না ভেঙ্গে সাটার বাঁকা করে চোরের দল নগদ টাকা চুরি করে নিয়ে যায়। আমরা আশা করিছি তানোর থানা পুলিশ এর একটি সু-ব্যবস্থা নিবেন।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবজাল হোসেন বলেন, অভিনব কায়দায় দোকানে চুরি ঘটনা বেড়ে গেছে। সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে এবং দোষীদের দ্রুুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host