বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মিলনের শুভেচ্ছা বার্তা

Reporter Name / ৭৫
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৬ অপরাহ্ন

ডেক্স রিপোর্ট : রাজশাহী ১( তানোর গোদাগাড়ী)  আসনের মনোনয়ন প্রত্যাশী গোদাগাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। বার্তায় তিনি হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে ধর্মীয় উৎসব পালনের আহবান জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, আমরা সবাই সম্প্রীতির মাধ্যমে ধর্মীয় উৎসব পালন করে থাকি। আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি। বিগত সময়ে এক পাক্ষিক ভাবে স্বৈরাচারী ধর্মীয় উৎসব পালনের নিল নকশা করেছিল। আমাদেরকে অগ্নি সন্ত্রাসসহ নানা ভাবে প্রতিহত করে আপনাদের ধর্মীয় উৎসবে আসতে দেয়া হয়নি। তারা মনে করেছিল হিন্দু সম্প্রদায়ের আসল বন্ধু ও সহযোগী তারাই। কিন্তু আমরা বা আমার দল সেটা মনে করেনা। যার যে ধর্ম সে ধর্ম উৎসব মুখোর পরিবেশে পালন করবে। আমাদের মাঝে থাকবেনা কোন ভেদাভেদ, আমরা সবাই বাংলাদেশী এটাই আমাদের আসল পরিচয় হওয়া দরকার। বার্তায়  তারেক আরো বলেন, আমাদের এই অঞ্চল বা বরেন্দ্র ভূমি সৌহার্দ্য সম্প্রীতির এক জলন্ত দৃষ্টান্ত। এক পাড়ায় নানা ধর্মের লোকজন বসবাস ও তাদের ধর্মীয় কাজ করে থাকেন। একটি পক্ষ সেই সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট করতে চাই। কিন্তু যুগযুগ ধরে সম্প্রীতির মাধ্যমে যে ধর্মীয় কৃষ্টি সংস্কৃতি চালু আছে সেটা যেন কেউ নষ্ট করতে না পারে। আগামীতে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে হিন্দু সম্প্রদায়ের উপর কোন ধরনের অরাজকতা থাকবেনা। তাদের উপর কোন আঘাত আসলে বিএনপি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কারন আমরা মানবিক সমাজ গড়ে তুলতে বদ্ধ পরিকার। শারদীয় দূর্গা পূজা যেন সফল ভাবে ও উৎসব মুখোর পরিবেশে পালনের আহবান জানিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে অশুভ শক্তিকে পরাজিত করার দৃড় প্রত্যায় ব্যক্ত করেন এই মনোনয়ন প্রত্যাশী। ব্যারিস্টার মাফিজুর রহমান মিলন নির্বিঘ্নে নিরাপত্তার মাধ্যমে শারদীয় দূর্গা পূজা পালনের জন্য গোদাগাড়ী ও তানোর উপজেলার প্রতিটি মন্দিরে আর্থিক সহযোগিতা সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com