ডেক্স রিপোর্ট :
ঢাকা জেলার ডিবি (উত্তর) বিশেষ অভিযানে
আশুলিয়া থেকে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকা থেকে মোসাঃ পারভীন আক্তারকে গ্রেফতার করা হয়। তিনি আশুলিয়ার মৃত আলাল মিয়ার কন্যা।
ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই আঃ মুত্তালিব সংগীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত পারভীন আক্তারের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সর্বশেষ নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আশুলিয়া থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে







