তানোরে দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরের মুন্ডুমালার পৌর সদরের বেসরকারি দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকের পিতা মো. আব্দুর রাজ্জাক (২৪) তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, চিকিৎসার নামে প্রতারণা, দালালের প্ররোচনা ও অনুমোদনবিহীন ইনজেকশন প্রয়োগের ফলে নবজাতকটি মারা যায়। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৪ অক্টোবর) সকালে মুন্ডুমালা পৌর এলাকার ভাটার মোড় মহল্লায় অবস্থিত মুন্ডুমালা দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ।

অভিযোগ সূত্রে জানা যায়, ওইদিন সকালে প্রসববেদনা শুরু হলে রাজ্জাকের স্ত্রী সোহানা বেগমকে স্থানীয় এক দালালের পরামর্শে উক্ত ক্লিনিকে ভর্তি করানো হয়। ক্লিনিকে ভর্তি হওয়ার পর কথিত মালিক শাহজামাল বাবু প্রথমেই রক্ত ও প্রস্রাব পরীক্ষার কথা বলে ২ হাজার ৪০০ টাকা নেন। পরে চিকিৎসক মোস্তাক আহম্মেদ ফয়সাল অস্ত্রোপচারের মাধ্যমে একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। এরপর নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসক অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, ক্লিনিকের মালিক বাবু নিজেই নবজাতকের পায়ে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন প্রয়োগের পরপরই নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে ক্লিনিক কর্তৃপক্ষ জোরপূর্বক শিশুটিকে রাজশাহী নিয়ে যেতে বলেন। কিন্তু রাজশাহী যাওয়ার পথেই নবজাতকের মৃত্যু হয়।

এ ঘটনায় শোকাহত পিতা মো. আব্দুর রাজ্জাক তানোর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি বলেন, “ভুল চিকিৎসার কারণে আমার সন্তানের মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।” সরকারি বিধি অনুযায়ী, ১০ শয্যার একটি বেসরকারি ক্লিনিকে সার্বক্ষণিক একজন এমবিবিএস চিকিৎসক ও প্রশিক্ষিত সেবিকা থাকা বাধ্যতামূলক। কিন্তু দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এসব নিয়ম-নীতি উপেক্ষা করে পরিচালিত হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ক্লিনিকের পরিচালক শাহজামাল বাবু সাংবাদিক পরিচয় পাওয়ার পর বলেন, “কালকে সরাসরি এসে দেখা করেন, তখন সাক্ষাতে কথা হবে।” এরপর তিনি ফোন কেটে দেন।

জেলা সিভিল সার্জন বলেন, “এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    জনতার সময় ডেক্স :বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সম্পাদক পদে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের…

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481