সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তাড়াশ উপজেলায় সব ধরনের সব সবজির দাম ঊর্ধ্বগতি

Reporter Name / ৭৯
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

মোহাম্মদ মুন্না হোসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: তাড়াশ উপজেলায়  বেশ কিছুদিন ধরে পাইকারি বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও দেড়গুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। ফলে বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সব শ্রেণিপেশার মানুষ। তাড়াশ উপজেলার হাট-বাজারের দোকানগুলোতে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি  খুচরা বাজারে বিক্রি হচ্ছে। একইভাবে অন্য সবজিও বিক্রি হচ্ছে বেশি দামে। সোমবার (১৩ অক্টোবর) তাড়াশ উপজেলায় পাইকারি সবজির বাজার  ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজি বেশ কিছুদিন ধরেই একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি করলা ৪০ টাকা, শসা ৫০ টাকা, বরবটি ৬৬ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৩৫ টাকা, লাউ ৫০ টাকা, কাঁচাকলা হালি ৩০ টাকা, লেবু হালি ২০-২৫ টাকা, বেগুন লম্বা ৪০-৫০ টাকা, বেগুন গোল ৫০-৬০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন সবজি বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৫০-৬০ টাকা ও সিম ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তাড়াশ উপজেলায় ২০০ টাকা কেজি  কাঁচামরিচ খুচরায় বিক্রয় হচ্ছে।  এদিকে পাইকারি বাজার থেকে এসব সবজি কিনে খুচরা বিক্রেতারা দেড় থেকে দ্বিগুণ দামে বিক্রি করছেন তাড়াশ উপজেলায় বিভিন্ন বাজারে। তাড়াশ উপজেলার ঐতিহ্যবাহী নওগার হাটে, ও মান্নান নগর বাজার, মহিষ লুটি বাজারসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ ২০০ টাকা, করলা ৬০-৬৫ টাকা, শসা ৩৫-৪০ টাকা, বরবটি ৭০-৭৫ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০-৪৫ টাকা, লাউ ৩৫-৪০ টাকা, কাঁচাকলা হালি ৩৫-৪০ টাকা, লেবু হালি ২০-২৫ টাকা, বেগুন লম্বা ৫০-৫৫ টাকা, বেগুন গোল ৬০-৮০ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন সবজি বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৭০-৮০ টাকা ও শিম ১০০-১২০টাকা কেজি বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host