বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে টিসিভি ক্যাম্পেইন-২০২৫ শুভ উদ্বোধন

Reporter Name / ২৭৩
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২:১৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো “টিসিভি (টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন)” ক্যাম্পেইন। টাইফয়েড জ্বর প্রতিরোধে দেশব্যাপী এই গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকাল ১০টায় তানোর উপজেলার চাপড়া উচ্চ বিদ্যালয়ে টিসিভি টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের অনেক কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির প্রতিনিধি বক্তব্যে বলেন “টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি, যা সাধারণত দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। এই টিসিভি টিকা শিশুদের দীর্ঘমেয়াদি সুরক্ষা দেবে। সরকারের লক্ষ্য হলো, কোনো শিশু যেন টাইফয়েডে আক্রান্ত না হয়।” অনুষ্ঠানে স্বাস্থ্য সহকারী সেতাউর রহমান উপস্থিত চারজন ছাত্রছাত্রীকে টিসিভি টিকা প্রদান করেন, এর মাধ্যমে প্রধান অতিথি টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই টিকা ক্যাম্পেইনের মাধ্যমে ৯ম শ্রেণি পর্যন্ত স্কুলপড়ুয়া সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে টিসিভি টিকা প্রদান করা হবে। পরবর্তীতে কমিউনিটি পর্যায়েও ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।কর্মসূচির সময়সূচি অনুযায়ী, স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত, এবং কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক জানান, “দেশব্যাপী প্রায় ৫ কোটি শিশুকে একটি ডোজ টিসিভি টিকা দেওয়া হবে। এর মাধ্যমে শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। সরকারের স্বাস্থ্যখাতের এ উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ।”তিনি আরও বলেন, “টাইফয়েড জ্বর একটি মারাত্মক সংক্রমণজনিত রোগ। অনেক সময় এটি জীবনহানির কারণ হতে পারে। তাই অভিভাবকদের উচিত তাদের সন্তানদের নির্ধারিত সময়ে এই টিকা গ্রহণ নিশ্চিত করা।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য, কবিতা ও ছোট নাটিকা উপস্থাপন করে। উপস্থিত শিক্ষক ও অভিভাবকেরা এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন—এই কর্মসূচি শিশুদের সুস্থ ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
টিসিভি টিকা সম্পর্কে স্বাস্থ্য পরিদর্শক- ফেরদৌসী খাতুন বলেন-টিসিভি (Typhoid Conjugate Vaccine) হলো টাইফয়েড প্রতিরোধে সর্বাধুনিক ও নিরাপদ টিকা। এটি এক ডোজেই দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। বাংলাদেশে এটি জাতীয় টিকাদান কর্মসূচির (EPI) আওতায় অন্তর্ভুক্ত হয়েছে, যাতে দেশের প্রতিটি শিশু টাইফয়েডের ভয়াবহতা থেকে সুরক্ষিত থাকতে পারে।সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সহযোগিতায় দেশব্যাপী একযোগে এই টিসিভি ক্যাম্পেইন চালু হয়েছে।তানোরের চাপড়া উচ্চ বিদ্যালয়ে এই উদ্বোধনের মধ্য দিয়ে রাজশাহী জেলার তানোর উপজেলার টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আগামী দিনগুলোতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকে এবং আউটরিচ টিকাদান কেন্দ্রে পর্যায়ক্রমে এই টিকা দেওয়া হবে।স্থানীয় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, এই টিকা প্রদান কর্মসূচি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।শেষে প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান বলেন,“শিক্ষার্থীদের সুস্বাস্থ্যই জাতির মূলভিত্তি। টিসিভি টিকা প্রদানের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও সুস্থ ও নিরাপদ হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com