বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নিয়ামতপুরে সাবরেজিস্ট্রি অফিসে নকলনবীশদের সিন্ডিকেট, অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না নকল

Reporter Name / ৬৭
আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ২:৩১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: নওগাঁর নিয়ামতপুর সাবরেজিস্ট্রি অফিসের নকলনবিসদের সিন্ডিকেটের কালো থাবায় দিশেহারা হয়ে পড়েছে সেবাগ্রহীতারা। সরকার নির্ধারিত ফি থেকে বেশি নিজের তৈরী আইন করে ইচ্ছেমতো ফি নির্ধারণ করে নকল দলিল দিচ্ছেন নকলনবিশরা। অভিযোগ রয়েছে দলিলের নকল প্রতি নেওয়া হচ্ছে ২০০০ থেকে ২৫০০ হাজার টাকা পর্যন্ত। কেন এত টাকা লাগছে জানালে নকলনবিশরা বলছেন সাবরেজিস্টারের নির্দেশে বেশি টাকা নেওয়া হচ্ছে। সাবরেজিস্ট্রার বাড়তি অর্থ নিজ পকেটে রাখছেন এমন প্রশ্ন তুলেছেন নকল নিতে আসা সেবাগ্রহীতারা।
অফিস সূত্রে জানা গেছে, সরকারি বিধি মতে, দলিলের নকল নিতে সরকারি নির্দেশনা মোতাবেক স্ট্যাম্প শুল্ক, জি (এ), জি জি-র মাধ্যমে ৩০০ শব্দের ৩৬ টাকা হিসেবে দলিল ভেদে টাকা নেওয়ার কথা। কিন্তু নেওয়া হচ্ছে ২হাজার থেকে ২৫শ টাকা পর্যন্ত।
ভুক্তভোগী শাহজাহান শাজু বলেন, আমি ৫ টি দলিলের নকলের জন্য আবেদন করলে নকলনবিশ রাশেদুল (রাসেল) ১০ হাজার টাকা দাবি করে। কেন এত টাকা লাগবে জানালে তিনি বলেন, এর থেকে কম টাকায় দেওয়া সম্ভব না। সাবরেজিস্টার স্যারের নির্দেশ রয়েছে। পরে সাবরেজিস্টার বরাবর একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহজাহান শাজু।
সাবরেজিস্টার শাকিল আহমেদ বলেন, নকল প্রতি অতিরিক্ত টাকা আদায়ের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com