রুবেল হোসেন (সাভার) ঢাকা
সাভারের মুশোরীখোলা অভিযান চালিয়ে ২৪ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন তুলাতলী মুশুরীখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সংগীয় অফিসার ও ফোর্সসহ।
গ্রেফতারকৃতরা হলেন—
১️⃣ মোঃ আলমগীর হোসেন (৪২), পিতা মৃত সামছুর আলী, মাতা মৃত সমেহের বেগম, সাং—তুলাতলী, মুশুরীখোলা, থানা—সাভার, জেলা—ঢাকা।
২️⃣ মোঃ আরিফ হোসেন (৩৫), পিতা মৃত সিরাজ উদ্দিন, মাতা মোছাঃ সুবজা বেগম, সাং—চাইরা, থানা—সাভার, জেলা—ঢাকা।
তাদের কাছ থেকে ২৪ (চব্বিশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে ডিবি (উত্তর), ঢাকা জেলা।







