বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

শাকিবের সঙ্গে সিনেমার অফার ভুয়া মনে হয়েছিল ইধিকার

Reporter Name / ৭৪
আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ২:১২ অপরাহ্ন

বিনোদন ডেক্স : ঢাকায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক আলোচনায় এসেছিলেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। ২০২৩ এ মুক্তি পাওয়া ঢালিউডের ‘প্রিয়তমা’ ছবিতে এই জুটির রসায়ন দর্শকের মন কাড়ে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা জানালেন, সিনেমাটির প্রস্তাব পেয়ে প্রথমে সেটিকে ‘ভুয়া প্রস্তাব’ বা ‘ফেক কল’ ভেবেছিলেন। 

ইধিকা বলেন, ‘তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎ করেই অফারটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে কোনো ধারণা ছিল না। প্রথমে মনে হয়েছিল, কেউ মজা করছে। পরে বুঝলাম, এটা সত্যি প্রস্তাব। যে সুযোগটাই আমার কাছে ছিল সবচেয়ে বড় বিষয়। ওখানে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি।’

প্রিয়তমা’র পর থেকেই ইধিকাকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। বিশেষ করে কলকাতার অভিনেতা দেবের সঙ্গে তার সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘না, এসব একদমই গুজব। এখন আমার অনেক কাজ করার আছে, আর আমি সেটাতেই মন দিতে চাই।’

গসিপ ও ট্রোল নিয়ে ইধিকার প্রতিক্রিয়া, ‘সাফল্যের সঙ্গে এগুলো আসবেই। জীবনে সব সময় ভালোই হবে, এমন তো নয়। তাই এগুলো আমি স্বাভাবিকভাবে নেই। এসব আমার ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি। ভালো বা খারাপ, কোনো দিকই পাইনি। এখন আমার ফোকাস শুধু কাজ।’

নিজের ব্যক্তিগত অবস্থা নিয়েও খোলামেলা কথা বললেন ইধিকা। জানালেন, ইধিকা একদমই সিঙ্গেল!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com