মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে পাচারের চেষ্টা, ২০ বস্তা সার জব্দ ভ্যানচালককে ১ হাজার টাকা জরিমানা, কৃষকদের কাছে বিক্রি সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে ফের চলচ্চিত্রে সরব অপু ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু রাজশাহী রেঞ্জের নতুন স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি গাড়িতে গুলির ঘটনা আসিফ আকবর বললেন, কারো প্রতি আমার সন্দেহ নেই জামায়াতের নায়েবে আমীরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড দোকান হারিয়ে কাঁদছেন তরুণ গ্র্যাজুয়েট ‘বাবার ওষুধের টাকা আসবে কোথা থেকে?’ উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিনুকে সন্তান বিক্রির খবর দেখে আঁখির পাশে তারেক রহমান

ফের চলচ্চিত্রে সরব অপু

Reporter Name / ৩১
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন




স্টাফ রিপোর্টার:এবারের দুর্গাপূজা নিজের মতো করে পালন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কাছের মানুষদের সঙ্গে নিয়েই মণ্ডপে ঘোরা, বাসায় উদ্‌যাপন করেছেন তিনি। এদিকে, অপু বিশ্বাস বেশ কিছুদিন ধরেই ব্যস্ত নতুন ফটোশুট নিয়ে। পাশাপাশি নিজের ব্যবসাটাও সামলাচ্ছেন। এদিকে, চলতি বছর একাধিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন তিনি। নিজের প্রযোজনার ‘লাল শাড়ি’ সিনেমার পর দীর্ঘ বিরতি নেন তিনি। এরপর এ বছর দু’টি সিনেমায় যুক্ত হয়েছেন। দু’টি সিনেমারই শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সিনেমা দুটি’র নাম- ‘শিকার’ ও ‘দুর্বার’। এর মধ্যে নেপালে তিনি শুটিং করেছেন ‘শিকার’ সিনেমার। এর পরিচালক কামরুজ্জামান রোমান।এর বাইরে কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’র কাজ করেছেন অপু। এতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করছেন সজল। এ ছবিটি আগামী রোজার ঈদে মুক্তির কথা রয়েছে। এর বাইরেও বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ নামের একটি ছবিতেও অভিনয় করার কথা রয়েছে অপু বিশ্বাসের। এ সিনেমাগুলোর জন্য বছরের শুরু থেকেই প্রস্তুতি নিয়েছিলেন অপু বিশ্বাস। নিজের ওজনও খানিকটা কমিয়েছেন।এ ছবিগুলো প্রসঙ্গে অপু বলেন, ছবিগুলোর নাম যেমন সুন্দর ও কৌতূহল জেগেছে দর্শকদের, তেমনি ছবিগুলোর গল্পও চমৎকার। ‘শিকার’, ‘দুর্বার’- দু’টি ছবিতেই চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করছি। আর ‘সিক্রেট’র কাজও শুরু হবে দ্রুতই। এ ছবিগুলো নতুন বছরে দর্শকরা দেখতে পাবেন। আমার বিশ্বাস, ভালো কিছু ছবি দর্শক পেতে যাচ্ছেন। এদিকে, আরও দু’-তিনটি সিনেমা নিয়েও কথা চলছে এ নায়িকার। ব্যাটে-বলে মিলে গেলে সেগুলোও করা হবে বলে জানালেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host