শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
গাড়িতে গুলির ঘটনা আসিফ আকবর বললেন, কারো প্রতি আমার সন্দেহ নেই জামায়াতের নায়েবে আমীরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড দোকান হারিয়ে কাঁদছেন তরুণ গ্র্যাজুয়েট ‘বাবার ওষুধের টাকা আসবে কোথা থেকে?’ উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিনুকে সন্তান বিক্রির খবর দেখে আঁখির পাশে তারেক রহমান রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ ‘এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি’ ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশ ঘিরে বর্ণিল প্রস্তুতি দুই মাসে লুট পাঁচ কোটি টাকার বালু পদ্মায় অবৈধ বালুর মহোৎসব বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে বিজ্ঞান বিতর্ক উৎসবের সমাপ্তি ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’

গাড়িতে গুলির ঘটনা আসিফ আকবর বললেন, কারো প্রতি আমার সন্দেহ নেই

Reporter Name / ৪৭
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০৬ অপরাহ্ন




স্টাফ রিপোর্টার:জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। যদিও ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। গুলিতে গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় আছে মগবাজারে। তার গাড়িটি বিশাল সেন্টারের সামনে পার্কিং করা ছিল। ভোরের দিকে কে বা কারা এসে গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।তিনি আরও বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। এদিকে আজ বিকালে মানবজমিনের সঙ্গে কথা হয় আসিফ আকবরের। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আমি মগবাজারের অফিসে বসে আমার বড় ছেলের সঙ্গে তখন কথা বলছিলাম। সে সময় সিসি ক্যামেরায় অস্বাভাবিক বিষয় মনে হলো। তার পরপরই নিচ থেকে সিকিউরিটি এসে বলল গুলি চলার কথা। এরপর পুলিশকে কল করা হয়। ৪/৫ মিনিটের মধ্যে তারা এসে হাজির হলে আমি নিচে নামি। এরপর দেখলাম গাড়ির গ্লাসে গুলি লেগেছে। আসিফ জানান, আমার বাসায় পুলিশের কর্মকর্তারা এসেছেন। তাদের সঙ্গে কথা বলছি। তবে আমি তো অনেক বিষয় নিয়েই কথা বলি, প্রতিবাদ করি। এ ধরনের ঘটনা ঘটতে পারে ভাবিনি। কারো প্রতি আমার সন্দেহ নেই। তবে পুলিশ খুব তৎপর। তারা তদন্ত করেই বের করবে মূল বিষয় কি। এটাই প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host