বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সন্তান বিক্রির খবর দেখে আঁখির পাশে তারেক রহমান রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ ‘এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি’ ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর সমাবেশ ঘিরে বর্ণিল প্রস্তুতি দুই মাসে লুট পাঁচ কোটি টাকার বালু পদ্মায় অবৈধ বালুর মহোৎসব বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে বিজ্ঞান বিতর্ক উৎসবের সমাপ্তি ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ বিমানবন্দরে রাসিক প্রশাসক ও নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজশাহীতে আরএমপির বিশেষ নিরাপত্তা টহল মহড়া রাজশাহীতে নাগরিক শোকসভা অন্যায়ের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর ছিলেন সাইদুর রহমান রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় ৪ নেতার ছাত্রত্ব বাতিল

‘এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি’

Reporter Name / ৫৭
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ন




স্টাফ রিপোর্টার:দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সিনেমার পাশাপাশি তিনি আলোচনায় থাকেন ব্যক্তিগত ইস্যুতে। সম্প্রতি আলোচনার কেন্দ্রে এসেছেন ভুয়া এআই ভিডিওর সূত্রে। এআই দিয়ে কেউ তার ‘আপত্তিকর’ ভিডিও বানিয়ে অন্তর্জালে ছড়িয়ে দেয়া হয়েছে। আর সেটা একটি টিভি চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে সেখানেও প্রকাশ করা হয়। এ নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এ নিয়ে পরে পরীমনিও প্রতিক্রিয়া দিয়েছেন।ফেসবুক লাইভ ও পোস্টের মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন, প্রতিবাদ করেছেন। এবার সরাসরি এ বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। ফেসবুক লাইভে এসে স্পষ্টভাবে অপরাধীদের বিরুদ্ধে কথা বলায় অনেকই পরীর সাহসের প্রশংসা করছেন। এ প্রসঙ্গে পরীমনি বলেন, সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি। ১৯শে অক্টোবর সিলেটে একটি শোরুম উদ্বোধনে গিয়েছিলেন পরীমনি। সেখানেই বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন। জীবনে বারবার নানা ঝামেলা সৃষ্টি হওয়া নিয়ে অভিনেত্রী বলেন, আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাবো। এটা আমি মেনে নিয়েছি।আমার ভালো লাগে, এনজয় করি। এআইয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে নারীদের হয়রানির ঘটনা দিনদিন বেড়ে চলেছে। তাই এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। পরীমনি বলেন, বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চারদিন তো পাত্তা দেইনি। যখন দেখলাম, এটা আর অ্যাভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয় নিয়ে সোচ্চার হওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host