সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

গোমস্তাপুরে ১৫ দিনব্যাপী ফুটবল ক্যাম্পের উদ্বোধন 

Reporter Name / ৭৯
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:৫৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে মাদকদ্রব্য থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য ১৫ দিনব্যাপী একটি ফুটবল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল ক্যাম্পের উদ্বোধন করা হয়। বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড সদস্য আবুল কালামের সভাপতিত্বে এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিউল ইসলাম (শ্যামল)। বক্তব্য রাখেন বোয়ালিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, ক্রিড়া শিক্ষক মাসুদ রানা, ফুটবল ক্যাম্পের প্রধান কোচ শাহাবুদ্দিন প্রমূখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রাকিবুল ইসলাম সুমন, শফিকুল মাস্টার, বিশিষ্ট ক্রীড়াবিদ মোস্তাক হাসান বকুল, আজিজুর রহমান, সহকারি কোচ ইফতিখার মাসরুর শুভ, শাহাবুদ্দিন সহ এলাকার বিশিষ্টজনেরা। প্রসঙ্গত, ১৫ দিনব্যাপী এই ফুটবল ক্যাম্পে প্রায় শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host