সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

Reporter Name / ৮৫
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:৫০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহীর ৬ টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে ২৩২টি আসনের প্রার্থী ঘোষণা করেন। এতে রাজশাহীর ৬টি আসনেও প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। রাজশাহীর আসনগুলোতে বিএনপির প্রার্থীরা হলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর): মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন রাজশাহী-২ (সদর): মিজানুর রহমান মিনু রাজশাহী-৩ (পবা-মোহনপুর): অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী-৪ (বাগমারা): ডিএম জিয়াউর রহমান রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর): অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট): আবু সাঈদ চাঁদ বিভিন্ন জল্পনা-কল্পনা ও তীব্র প্রতিযোগিতার পর রাজশাহীর এই ছয়টি আসনে দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। মনোনয়ন পাওয়ার পর রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত সম্মান নয়, গোদাগাড়ী-তানোরের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমি বিশ্বাস করি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করব। দল-মত নির্বিশেষে জনগণের অধিকার ফিরিয়ে আনাই হবে আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, রাজশাহীর এই সীমান্তবর্তী আসনে উন্নয়ন, শিক্ষার প্রসার এবং কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হবে আমার অঙ্গীকার। বিএনপি গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারে বদ্ধপরিকর। সেই আন্দোলনের অংশ হিসেবেই আমি মাঠে থাকব জনগণের সঙ্গে। দলের স্থানীয় নেতাকর্মীরা জানান, শরিফ উদ্দিনের মনোনয়নে তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, তার অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক দক্ষতা রাজশাহী-১ আসনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে। রাজশাহী-১ আসনটি ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে এই আসনে জামায়াতের প্রার্থীর সঙ্গে আড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। বিএনপি মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host