বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

২৫ তম ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ৬৫
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২:৩০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বাহী, পুরনো ও অতি জনপ্রিয় খেলার নাম ফুটবল খেলা। ঐতিহ্য বাহী এই ফুটবল খেলার ঐতিহ্য ধরে রাখতে দীর্ঘদিন ধরে ফুটবল খেলায় অতুলনীয় অবদান রেখে চলেছেন রাজশাহী জেলার তানোর উপজেলার তানোর পৌরসভার অর্ন্তভুক্ত আমশো সোনালী সংঘ। ঐতিহ্য বাহী ও অতি পুরোনো বিশাল আমশো আমটিয়ারা ফুটবল মাঠে অতি জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরই এই খেলা অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় বিএনপির রাজশাহী- ১ আসনের (তানোর- গোদাগাড়ী) মরহুম সাবেক সফল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের স্মৃতি চারনে আজ ২৫ তম ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে ১৬ টি দল অংশ গ্রহন করেন। সর্বশেষ প্রতিযোগীতা মূলক লড়াই করে অসাধারণ খেলা দেখিয়ে চাম্পিয়ন হন বুলেট একাদশ এবং রানার আপ হন সিএফসি একাদশ। চাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পান ১৫০ সিসি পালসার মোটর সাইকেল এবং রানার আপ দল পান ১২৫ সিসি মোটরসাইকেল। উক্ত ফুটবল খেলা দেখতে মাঠের চারিদিকে ফুটবল প্রেমি দর্শক দের উপস্থিতিতে কানায় কানায় ভরপুর ছিল। উক্ত খেলার আয়োজন করেন এবং গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন বিএনপির তানোর উপজেলার সাবেক ছাত্রদল সভাপতি সক্রিয় তরুণ নেতা জনাব এমএ মালেক। খেলায় আরো অবদান রাখেন বিএনপি নেতা মাস্টার ওবায়দুল, মশিউর রহমান, মাহাবুর রহমান, মাজহারুল ইসলাম রনি প্রমুখ। আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার আমিনুল হকের আপন ছোট ভাই রাজশাহী -১ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী জনাব মেজর জেনারেল শরিফ উদ্দিন। উনার সাথে আরো অনেক নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উক্ত মাঠের উন্নয়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ধানের শীষ কে বিজয় করার আহ্বান জানান। আলোচনা শেষে তিনি বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com