তানোরের কলমা ইউপির এক নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দীনের পক্ষে জনমত সৃস্টি এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে কলমা ইউনিয়নের (ইউপি) এক নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক আয়োজন করা হয়েছে।
জানা গেছে, গত ১৪ নভেম্বর শুক্রবার রাতে উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) এক নম্বর ওয়ার্ড চৈতপুর গ্রামে আয়োজিত বিএনপির উঠান বৈঠকে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার।এসময় উপস্থিত ছিলেন ইউপি বিএনপির সম্পাদক মানিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান,জেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন,এমদাদুল হক,রুবেল ইসলাম ও নাহিদ হাসান রনিপ্রমুখ। এ সময় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।
এদিন উঠান বৈঠকে রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের বিজয় নিশ্চিত করতে বিএনপির সকল নেতা ও কর্মী-সমর্থকদের প্রতি ঐক্যবদ্ধ হবার আহবান জানান হযরত আলী মাস্টার ।#







