বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরের কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ  আতাউরের অশ্রুসিক্ত বিদায় 

Reporter Name / ৬৯
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:৩৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষানুরাগী আতাউর রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ চত্ত্বরে অধ্যক্ষ আতাউর রহমানকে

আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এদিন কৃষ্ণপুর মহিলা কলেজের উদ্যোগে কলেজ সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক মফিজ উদ্দিনের সঞ্চালনায় কলেজ চত্ত্বরে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান,তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,উপজেলা যুবকদের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ।এদিন নিজের বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি অধ্যক্ষ আতাউর রহমান। তিনি বলেন, ভালো থাকুক তানোর উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি আপনাদের ভালোবাসা।  তিনি বলেন, কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহায়তা পেয়েছি। নিজের অজান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। এ সময় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিল পানি। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com