বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়নে কলেজ শিক্ষকদের সাথে শরিফ উদ্দিনের মতবিনিময়

Reporter Name / ৬৪
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৫:০১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে শিক্ষার গুনগত মান উন্নয়নে কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব এবং রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনে জাতীয় সংসদ নির্বাচন বিএনপির দলীয় ধানের শীষ প্রতিকের প্রার্থী অবসর প্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন। তানোর উপজেলা কলেজ শিক্ষক ও কর্মচারী কল্যান সমিতির সভাপতি ইমরাত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক পাঁচন্দর ইউপির বিএনপির সভাপতি কোয়েল হাট কলেজের শিক্ষক মুজিবুর রহমান, তানোর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ, কৃষ্ণপুর মহিলা কলেজের সদ্য অবসর প্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান।

বক্তব্য রাখেন তানোর উপজেলা যুবদল সদস্য সচিব শরিফ উদ্দিন মন্সী, কোয়েল হাট কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, তানোর বিএম কলেজের অধ্যক্ষ অসীম কুমার সরকার প্রমুখ। এসময় তানোর উপজেলার সকল কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীসহ বিএনপির ও অংশ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদ চত্বরে ও সরনজাই সরকার পাড়া এবং পাঁচন্দর ইউপির মোহাম্মদপুর পৃথক পৃথক ভাবে নির্বাচনী সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষ প্রতিকের প্রার্থী অবসর প্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com