সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

বাংলাদেশ শিক্ষক সমিতির বার্ষিক ভোজ ও চেক বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ৯১
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শিক্ষকদের পেশাগত উন্নয়ন, মর্যাদা ও কল্যাণের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্কে অনুষ্ঠিত হলো বার্ষিক ভোজ ও চেক বিতরণ অনুষ্ঠান ২০২৫। শনিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানকে কেন্দ্র করে তানোর উপজেলার শিক্ষক, শিক্ষানুরাগী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সাফিনা পার্ক উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব এবং রাজশাহী ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী। তার উপস্থিতিতে অনুষ্ঠানে গুরুত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি পায়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকই জাতির মূল শক্তি। একটি প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলা শুধু রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণই নয়, বরং সমাজে জ্ঞান, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তি স্থাপন করে। তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা খাতকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। শিক্ষার মানোন্নয়নে আধুনিক, বৈজ্ঞানিক ও বাস্তবভিত্তিক সংস্কার প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানের প্রধান বক্তা হযরত মাষ্টার , আহ্বায়ক, বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখা বলেন, শিক্ষকরা দেশের প্রতিটি খাতে অবদান রাখলেও অনেক সময় তাদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত হয় না। শিক্ষক সমাজের দাবি-দাওয়া, পদোন্নতি, কর্মপরিবেশ, প্রশিক্ষণ এবং বেতন কাঠামোতে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের লক্ষ্যেই সমিতি দীর্ঘদিন ধরে কাজ করছে। তার বিশ্বাস, আয়োজনগুলো শিক্ষক সমাজকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আহসান হাবিব, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি তানোর উপজেলা শাখা। তিনি বলেন, এ ধরনের আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষকদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং সংগঠনের শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষক সমাজের মর্যাদা প্রতিষ্ঠায় সমিতি ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিক্ষকরা মতামত প্রদান করেন। তারা নতুন শিক্ষাক্রম, প্রযুক্তিভিত্তিক শিক্ষা, বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক সংকট ও প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন। এসব মতামত জেলা কমিটির মাধ্যমে জাতীয় পর্যায়ে উপস্থাপন করার ঘোষণা দেওয়া হয়। পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষকদের হাতে চেক, সম্মাননা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব কামরুজ্জামান হেনা, সাবেক চেয়ারম্যান, বাধাইড় ইউনিয়ন পরিষদ; মফিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান, চান্দুড়িয়া ইউনিয়ন; মালেক মন্ডল, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা; আখেরুজ্জামান হান্নান, সাবেক চেয়ারম্যান, তালন্দ ইউনিয়ন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।শিক্ষক, সামাজিক প্রতিনিধি ও নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানটি শিক্ষা আন্দোলন ও শিক্ষক সমাজের ঐক্যকে আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host