বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে পাচারকালে ৬০ বস্তা সার জব্দ

Reporter Name / ৭৩
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা দেলুয়াবাড়ি এলাকা থেকে তানোর উপজেলার তালন্দ বাজারে পাচারকালে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তানোর-দেলুয়াবাড়ি রাস্তার মান্দার ভারশোঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) মোড় এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় সারগুলো জব্দ করে স্থানীয় প্রশাসন। এদিকে স্থানীয় কৃষকেরা সার পাচারের সঙ্গে জড়িত ডিলার আশরাফ আলীর লাইসেন্স বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তারা বলেন,এই ডিলার দীর্ঘদিন যাবত সার পাচার করে আসছে। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুরে দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি ভটভটিতে ৪০ বস্তা এমওপি এবং ২০ বস্তা টিএসপি সার লোড দিয়ে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজার এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সারগুলো পাচার হচ্ছে এমন সন্দেহে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় তানোর-দেলুয়াবাড়ি রাস্তার ভারশোঁ মোড় এলাকায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়। ভটভটির চালক শাহিন আলম বলেন, সারগুলো হোসনপুর এলাকার কৃষক ওবাইদুল হক দেলুয়াবাড়ি বাজারের বিসিআইসি ডিলার আশরাফ ট্রেডার্স ও খুচরা ব্যবসায়ী রবিনের কাছ থেকে কিনে নেন। সেগুলো তালন্দ বাজার এলাকায় নিয়ে যাওয়ার জন্য তাদের তিনটি ভটভটি ভাড়া করেন কৃষক ওবাইদুল হক। পথে ভারশোঁ এলাকায় সেগুলো আটক করে সেনাবাহিনী ও প্রশাসন। এবিষয়ে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, সারগুলো রাজশাহীর তানোর এলাকায় পাচার করা হচ্ছিল এমন সংবাদে সেনাবাহিনী ও এসিল্যাণ্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জব্দ করা ৪০ বস্তা এমওপি ও ২০ টিএসপি সার কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, জব্দকৃত সারগুলো কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয়রা বলেন,সারগুলো তো উড়ে আসেনি, তাই তদন্ত করে সার পাচারের সঙ্গে জড়িত ডিলারের লাইসেন্স বাতিল করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com