বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

গোদাগাড়ীতে এবি পার্টি প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৬৪
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮:১১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: রাজশাহী -১(গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী নির্বাচনী সমাবেশ করেছেন।শুক্রবার (২৮ নভেম্বর) গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন বলিয়া ডাইং এলাকায় নির্বাচনী সমাবেশ করেন। এই সময় তিনি সাধারণ মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময়কালে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি তার শ্লোগানে মানুষকে বলেন- ‘’এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার’’ “আসুন বদলে যাই, বদলে দিই”। এছাড়াও প্রতিদিন গোদাগাড়ী ও তানোরের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
নির্বাচনী সমাবেশে উপস্থিত থেকে অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, আমি নির্বাচিত হলে অত্র অঞ্চলের শিক্ষিত বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আইনের শাসন তথা সুশাসন প্রতিষ্ঠা করা হবে। গোদাগাড়ী তানোরের প্রতিটা সেক্টর থেকে অন্যায়, অবিচার, পেশীশক্তির প্রভাব, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকের আখড়া ও দখলদারিত্ব নির্মূল করা হবে। জুলুম নির্যাতনমুক্ত সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে ইনশা আল্লাহ। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তানোর-গোদাগাড়ীর প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে সামাজিক সংগঠন। আঞ্চলিক উৎপাদিত ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করা হবে। বিশেষ করে অত্র অঞ্চলে কৃষিভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠা করে এই অঞ্চলের ১০০% দারিদ্রমুক্ত সমাজ উপহার দেওয়া হবে। আপনাদের সহযোগিতা ও ঈগল মার্কায় ভোট চাই।আরও বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুজ্জামান এবং মাস্টার ইবরাহিম। নির্বাচনী সমাবেশে এবি পার্টির নেতাকর্মী ও সমর্থকরা এবং গোগ্রাম ইউনিয়নের বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com