বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে ই-নামজারি ও সরকারি হাট-বাজারে স্থাপনা নির্মাণ তদন্ত প্রতিবেদনে সার্ভেয়ার মালেকের ঘুস-বাণিজ্য বেপরোয়া

Reporter Name / ৭১
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টা :রাজশাহীর তানোরে ই-নামজারি ও সরকারি হাট-বাজারে স্থাপনা নির্মাণ তদন্ত প্রতিবেদনে সার্ভেয়ার আব্দুল মালেক ঘুস-বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছেন। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগি ভূমিসেবা প্রার্থীরা।চলতি ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসে যোগদান করেন। এখানে তিনি যোগদানের আগে থেকেই কানুনগো (আইন বিষয়ক পরামর্শক) পদ শূন্য রয়েছে। একারণে কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কানুনগো পদেও অর্পন করেছেন।

এসিল্যান্ডের পরে এমন দু’টি গুরুত্বপূর্ণ পদে থেকে মনে হয় আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন তিনি। ফলে দু’হাতে বিপুল পরিমান টাকা কামাচ্ছেন। পুরো অফিসের মধ্যে ঘুস-বাণিজ্যের স্বর্গরাজ্যে অবস্থান করছেন সার্ভেয়ার মালেক। নিখুঁত খারিজ ফাইলে পাঁচশ থেকে এক হাজার টাকা। আর বিভিন্ন নামের একার আকার ভূলে ক্রটি ধরে দুই থেকে পাঁচ হাজার টাকা ঘুষ আদায় করছেন তিনি। এতো টাকা কেউ দিতে অসম্মতি জানালে ফাইলে বিরুপ মন্তব্য করে এসিল্যান্ডের নিকট প্রেরণ করছেন। এতে ভূমিসেবায় একদিকে হয়রানি ও বিড়ম্বণায় পড়ছেন মানুষ, অন্যদিকে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।

অপরদিকে, সরকারি হাট-বাজারে স্থাপনা নির্মাণ ও পুকুর জলাশয়ে তদন্তে গিয়ে বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা ঘুষ আদায় করছেন। কেউ তার চাহিদা মতো ঘুষ দিতে না চাইলে এসিল্যান্ডের নিটক ভূলভাল প্রতিবেদন দিয়ে হয়রানি ও বিড়ম্বণায় ফেলছেন। এতে চরম মহাবিপদে পড়ছেন এঅঞ্চলের হাজারো মানুষ। তার এমন বেপরোয়া ঘুস-বাণিজ্যের হাত থেকে রক্ষা পেতে এসিল্যান্ড, এডিসির এভিনিউ ও জেলা প্রশাসক আর বিভাগীয় কমিশনার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com