বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

সৌদি আরব রিয়াদ শাখা বিএনপি নেতা হলেন গোয়ালন্দের কৃতি সন্তান মো: এস.কে মান্নান

Reporter Name / ৬৪
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন

সোহাগ মিয়া রাজবাড়ী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৌদি আরব রিয়াদ শাখা রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলের দুঃসময়ে প্রবাস থেকে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নতুন এই কমিটিতে স্থান পেয়েছেন রিয়াদে অবস্থানরত সাবেক ও বর্তমান সক্রিয় নেতৃবৃন্দ।ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দৌলতদিয়ার কৃতিসন্তান মো: এস.কে মান্নান। সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের আন্তরিকতা, দলের সংকটময় সময়ে ভূমিকা এবং প্রবাসে বিএনপির কার্যক্রমকে শক্তিশালী করতে তার অবদানকে বিবেচনায় নিয়ে এ পদে মনোনীত করা হয়েছে।২৭ নভেম্বর, সৌদি আরব বিএনপি রাজবাড়ী জেলার আহবায়ক মো: হোসেন আলী এবং সদস্য সচিব মো: মোতালেব এর যৌথ স্বাক্ষরিত সংগঠনের নিজস্ব প্যাডে ৬১ সদস্য  বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে সভাপতি পদে মো: রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নান মন্ডল এবং সহ-সভাপতি পদে মো: এস.কে মান্নানকে মনোনীত করা হয়েছে।দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এবং রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের দিকনির্দেশনায় রিয়াদ শাখা প্রবাসী বিএনপির এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রবাসে দলীয় কার্যক্রমকে গতিশীল, ঐক্যবদ্ধ ও সংগঠিত করার লক্ষ্যে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা।এসময় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটির মাধ্যমে রিয়াদ প্রবাসী বিএনপি আরও ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম এগিয়ে নেবে কমিটি ঘোষণার খবর প্রবাসী নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। নতুন দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি এস.কে মান্নান দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই দায়িত্ব আমার জন্য গৌরবের। রাজবাড়ীর মানুষ আর প্রবাসী নেতাকর্মীদের জন্য আরও আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে চাই।”মো: এস.কে মান্নান সম্পর্কে জানা গেছে, এলাকার মধ্যে একজন শান্ত সৃষ্ট ছেলে তিনি। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান তিনি।দেশেও তিনি বেগম খালেদা জিয়াও শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করতেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তিনি অনেক ভালোবাসেন।  তিনি এ দায়িত্ব পাওয়ায় গোয়ালন্দ ও দৌলতদিয়া ইউনিয়নবাসী খুশি। সবাই আশা করেন ভবিষ্যতে আরও বড় নেতা হন তিনি। প্রবাসে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com