বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীতে সাংবাদিকদের হেনস্তা নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কঠোর হুঁশিয়ারি

Reporter Name / ১২৪
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহীতে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আটকে রাখা, অশ্রাব্য গালিগালাজ, সংবাদ সংগ্রহে বাধা এবং হেনস্তার হুমকির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে এনসিপির সদ্য ঘোষিত জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের ডাকে আয়োজিত সংবাদ সম্মেলনে হঠাৎ শোয়েব ও মেহেদীসহ কয়েকজন ব্যক্তি সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তারা সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকিও দেন। এ ঘটনায় উপস্থিত সংবাদকর্মীরা চরম অপমান ও আতঙ্কের মুখে পড়েন।ঘটনার পর সোমবার সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরে ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু স্বাক্ষরিত এক কঠোর নিন্দা বিবৃতিতে বলা হয়—স্বাধীন সাংবাদিকতার পথে এ ধরনের আচরণ সরাসরি আঘাত এবং গণমাধ্যমের প্রতি প্রকাশ্য হুমকি।বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা “ফ্যাসিবাদী মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ” এবং নতুন বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম চর্চার ক্ষেত্রে বড় বাধা।জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়ে বলেন—সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতার সঙ্গে কোনো আপস নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আরও কঠোর ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এছাড়া তারা অবিলম্বে ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য এনসিপি নেতৃত্বের প্রতি জোর দাবি জানিয়েছেন। বার্তা প্রেরক: মো: সুরুজ আলী দপ্তর সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com