ডেক্স রিপোর্ট:-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৌদি আরব রিয়াদ শাখা রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলের দুঃসময়ে প্রবাস থেকে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নতুন এই কমিটিতে স্থান পেয়েছেন রিয়াদে অবস্থানরত সাবেক ও বর্তমান সক্রিয় নেতৃবৃন্দ।ঘোষিত কমিটিতে সহ-কোষাধক্ষ্য পদে দায়িত্ব পেয়েছেন গোয়ালন্দের কৃতিসন্তান মোঃ বাবলু শেখ । সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের আন্তরিকতা, দলের সংকটময় সময়ে ভূমিকা এবং প্রবাসে বিএনপির কার্যক্রমকে শক্তিশালী করতে তার অবদানকে বিবেচনায় নিয়ে এ পদে মনোনীত করা হয়েছে।২৭ নভেম্বর, সৌদি আরব বিএনপি রাজবাড়ী জেলার আহবায়ক মো: হোসেন আলী এবং সদস্য সচিব মো: মোতালেব এর যৌথ স্বাক্ষরিত সংগঠনের নিজস্ব প্যাডে ৬১ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। কমেটিতে সভাপতি পদে মো: রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নান মন্ডল এবং সহ-সভাপতি পদে মো: এস.কে মান্নানকে মনোনীত করা হয়েছে।দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এবং রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের দিকনির্দেশনায় রিয়াদ শাখা প্রবাসী বিএনপির এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। প্রবাসে দলীয় কার্যক্রমকে গতিশীল, ঐক্যবদ্ধ ও সংগঠিত করার লক্ষ্যে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা।এসময় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটির মাধ্যমে রিয়াদ প্রবাসী বিএনপি আরও ঐক্যবদ্ধ হয়ে দলীয় কার্যক্রম এগিয়ে নেবে কমিটি ঘোষণার খবর প্রবাসী নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।নতুন দায়িত্বপ্রাপ্ত সহ-কোষাধক্ষ মোঃ বাবলু শেখ দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই দায়িত্ব আমার জন্য গৌরবের। রাজবাড়ীর মানুষ আর প্রবাসী নেতাকর্মীদের জন্য আরও আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করতে চাই।”মো: বাবলু শেখ সম্পর্কে জানা গেছে, এলাকার মধ্যে একজন শান্ত সৃষ্ট ছেলে তিনি। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান তিনি।দেশেও তিনি বেগম খালেদা জিয়াও শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করতেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তিনি অনেক ভালোবাসেন। মোঃ বাবলু শেখ এ দায়িত্ব পাওয়ায় গোয়ালন্দ উপজেলা বাসী খুশি। সবাই আশা করেন ভবিষ্যতে আরও বড় নেতা হন তিনি।তিনি সাক্ষাৎকার বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আসুন আমরা সবাই দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। তিনি ভালো থাকলে বেশ ভালো থাকবে।প্রবাসে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।







