“ভেকুর চাকায় পিষে তরুণ হত্যাকাণ্ড”

মোহনপুরে সাতজনের নামে মামলা-এক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:: রাজশাহীর মোহনপুর উপজেলায় ভেকুর চাকায় পিষে আহমেদ জুবায়ের (২৩) নামে এক তরুণকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে মামলার আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিহত জুবায়েরের বাবা রফিকুল ইসলাম মোহনপুর থানায় মামলাটি দায়ের করেন। তাদের বাড়ি উপজেলার বড় পালশা গ্রামে।

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে ভেকু চালক আব্দুল হাকিম (২৮)কে ঘটনার পর বুধবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাসিন্দা। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বুধবার রাতে বড় পালশা বিলে আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননে বাধা দিতে গেলে ভেকুর চাকায় পিষ্ট হয়ে জুবায়ের নিহত হন। ঘটনার পর তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান, জুবায়ের হত্যার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত শতাধিক মানুষের সামনে সংঘটিত এই মর্মান্তিক ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা একটি ভেকু ও স্থানীয় এক বিএনপি নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

  • Related Posts

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    জনতার সময় ডেক্স :বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সম্পাদক পদে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের…

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 89 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481