সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোরে হাদির মৃত্যুতে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

Reporter Name / ১১০
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার, ডা: আব্দুল হান্নান : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজশাহীর তানোর উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর সদর গোল্লাপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজার নামাজ।গায়েবানা জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর প্রফেসর আব্দুল খালেক। তিনি বলেন, হাদিকে হত্যা করে কখনো আদিপত্যবাদী প্রতিষ্ঠিত হবে না । আজ বাংলার মায়েরা রাস্তায় নেমে বলছেন আমার ছেলেকে হাদি তৈরী করব। হাদি ছিল ফ্যাসিবাদ বিরোধী বা জুলাই গণঅভ্যুত্থান সম্মুখ যোদ্ধা। এক হাদিকে শহীদ করে বাংলাদেশের অগ্রযাত্রা কে থামানো যাবেনা। তারা মনে করেছিল হাদীকে হত্যা করে আগামীর নির্বাচন বানচাল করা হবে। কিন্তু সেটা সফল হবে না। তরুণ প্রজন্ম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবনের তাজা রক্ত দিতে পারে সেই তরুণ প্রজন্মকে কেউ দমিয়ে রাখতে পারবে না। হাদী বলিষ্ঠ কন্ঠস্বর। হাদিকে যেন মহান আল্লাহ তায়ালা শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। শহীদরা কখনো মরে না। জেলা আমীর হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে বলেন, তার পরিবার সহ দেশবাসীকে ধৈর্য্য ধরার আহবান জানান। সেই সাথে হাদি তার পরিবার ও দেশের জন্য আগত মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন।উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সভাপতি জানে আলম, ডা: মিজানুর রহমান, উপজেলা ছাত্র শিবির উত্তর সাংগঠনিক শাখায় সভাপতি আব্দুল মমিন। অতিথি হিসেবে ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুর রহিম,উপজেলা চাষী কল্যান সমিতির সভাপতি কাজী আফজাল হোসেন, শিক্ষক নেতা এসএম মিজানুর রহমান পারভেজ, পাঁচন্দর ইউপির আমীর জুয়েল রানা, আজহার সরদার, মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ। এসময় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লীরা গায়েবানা জানাজার নামাজে অংশ গ্রহণ করেন। এছাড়াও মুন্ডুমালা পৌর জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host