বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

৫২ রাজশাহী -১ তানোর গোদাগাড়ী আসনে এবি পাটি অধ্যাপক ডা.মুহাম্মদ আব্দুর রহমান মুহসেনীর মনোনয়ন উত্তোলন

Reporter Name / ১১৬
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৯:২০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫২ রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী ডা. মুহাম্মদ আব্দুর রহমান মুহসেনী । আজ সোমবার(২২ ডিসেম্বর) দুপুরে বিপুলসংখ্যক নেতাকর্মী সাথে নিয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কর্মকর্তা জেলা প্রশাসকের কাছ থেকে ডা. মুহাম্মদ আব্দুর রহমান মুহাসেনী নিজে এই ফরম গ্রহণ করেন। এ সময় রাজশাহী মহানগর এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী আজ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ করা হয়। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগেই প্রয়োজনীয় নথিপত্রসহ রিটার্নিং কর্মকর্তার কাছে তা দাখিল করতে হবে। মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা.মুহাম্মদ আব্দুর রহমান মহাসেনী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “শহীদ ওসমান হাদির আত্মত্যাগ আমাদের প্রেরণা। তাঁর আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং উন্নত রাজশাহী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”তিনি আরও বলেন, “বিগত দিনে জনগণের যে অধিকার হরণ করা হয়েছে, তা ফিরিয়ে দিতে এবং সুশাসন ও নৈতিক রাজনীতির চর্চায় আমি বদ্ধপরিকর। আমি ৫২ রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।”এবি পার্টির নেতাকর্মীরা জানান, ডা.মুহাম্মদ আব্দুর মহাসেনীর হাত ধরে তানোর- গোদাগাড়ীতে নতুন ধারার জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com