বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির সাফল্য  ২টি বিদেশী পিস্তল ও গোলাবারুদ জব্দ 

Reporter Name / ১১৬
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন

হাসান আলী  চাঁপাইনবাবগঞ্জ:সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন – শৃঙ্খলা নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি কতৃক সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। ২৩ ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে বিশেষ অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনার অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন রাঘববাটি এলাকা দিয়ে অবৈধ ও চোরাচালাকৃত কিছু বিদেশী অস্ত্র সীমান্ত অতিক্রম করে ঢোকার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে কৌশলগত পরিকল্পনাও অবলম্বন করে রাঘববাটি নামক স্থানে সকাল ১১ টায় অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন  এক ব্যক্তি বিজিবির উপস্থিত টের পেয়ে তার কাছে থাকা ব্যাগ ফেলে পালিয়ে ভারত সীমান্তে ধুকে পড়ে। পরবর্তী টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করতঃ কালো পলিথিনে মোড়ানো   ০২ টি বিদেশী পিস্তল,  ০৪টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড গুলি জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) উল্লেখ্য যে, ৫৩ বিজিবি গত ১৫ ডিসেম্বর একটি বিশেষ অভিযান চালিয়ে ৪ টি বিদেশী পিস্তল, ৯ টি ম্যাগজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান   জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তার সাথে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা,  চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com