সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তানোর সাংবাদিক ক্লাব (টি.এস.সি) পরিবারের গভীর শোক প্রকাশ

Reporter Name / ২৫৭
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৩:০২ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে তানোর সাংবাদিক ক্লাব (টি. এস.সি) পরিবার। এক শোকবার্তায় তানোর সাংবাদিক ক্লাব (টি.এস. সি)পরিবারের সভাপতি সোহানুল হক পারভেজ এবং সাধারণ সম্পাদক এম. রায়হান আলী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় নেতৃবৃন্দরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। স্বাধীনতা ও পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তানোর সাংবাদিক ক্লাব (টি. এস. সি) পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন- সহ-সভাপতি মোঃ হাসান ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, প্রেস সম্পাদক সেলিম রেজা, অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। এছাড়াও শোক জানিয়েছেন তানোর সাংবাদিক ক্লাব (টি.এস.সি) পরিবারের সম্মানিত উপদেষ্টা রুহুল আমিন খন্দকার মোঃ নুরে ইসলাম মিলন, মোঃ টিপু সুলতান। শোকবার্তায় তানোর সাংবাদিক ক্লাব (টি.এস.সি) পরিবারের নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও সাহসী রাষ্ট্রনায়ককে হারালেন, যার শূন্যতা সহজে পূরণ হবার নয়। তারা মরহুমার রুহের শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host