বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

ফুলবাড়ী সীমান্তে বিজিবি ক্যাম্প থেকে এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Reporter Name / ১৩৫
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ১:২৫ অপরাহ্ন

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি:কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)–এর একটি ক্যাম্প থেকে এক সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি ও পুলিশ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে পৃথকভাবে তদন্ত শুরু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গঙ্গারহাট বিওপি ক্যাম্প থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, নাসিম উদ্দিন রাতে সীমান্ত টহলে যাওয়ার প্রস্তুতি হিসেবে নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে অস্ত্র গ্রহণ করেন। এরপর তিনি ক্যাম্পের ব্যারাকের পূর্ব পাশের বাউন্ডারির ভেতরে অবস্থান নেন। কিছু সময় পর হঠাৎ একটি গুলির শব্দ শোনা যায়। গুলির শব্দ শুনে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নাসিম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানান, গঙ্গারহাট বিজিবি ক্যাম্পটি সড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত এবং এর অদূরেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি ক্যাম্প রয়েছে। গভীর রাতে গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে গেলেও নিরাপত্তার কারণে বিজিবি সদস্যরা কাউকে ক্যাম্পের ভেতরে প্রবেশ করতে দেননি। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সৈনিক নাসিম উদ্দিন অবিবাহিত ছিলেন এবং প্রাথমিকভাবে জানা গেছে, তিনি পারিবারিক কিছু সমস্যায় ভুগছিলেন। তবে এসব বিষয় তিনি সহকর্মীদের বিস্তারিতভাবে জানাননি। তিনি আরও বলেন, নাসিম উদ্দিন বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যান। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বিজিবির গোয়েন্দা বিভাগ। তদন্তে অন্য কোনো তথ্য পাওয়া গেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নাঈম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com