তানোরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর দুইটার দিকে পৌরভবন চত্বরে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে তানোর পৌরসভার মেয়রপ্রার্থী এম. এ. মালেক মন্ডল। বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। অন্যান্য নাগরিকের মতো জনপ্রতিনিধি নির্বাচনে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের সমানভাবে সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। তিনি সরকারি বিভিন্ন বরাদ্দ ও সামাজিক সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। এসময় তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সংস্থার সহ-সভাপতি আব্দুল গাফ্ফার, মুন্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড প্রতিবন্ধী কমিটির সভাপতি ফজলুর রহমান ও সেক্রেটারী আজিজুল হক।অনুষ্ঠানে তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সেক্রেটারি আমেনা খাতুনের সঞ্চালনায় উপস্থিত বক্তব্য দেন- গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সেক্রেটারী এবং তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সম্মানিত উপদেষ্টা সিনিয়র সাংবাদিক টিপু সুলতানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 88 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481