বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বর্তমান প্রেক্ষাপটে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক: আফ্রিদি

Reporter Name / ১০৪
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক:গত ডিসেম্বরে মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলে দল পান বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে দলে নেয় বলিউড সুরপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

কিন্তু সম্প্রতি ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এ ঘটনার কারণে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরে।  ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে এমনটি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এ ব্যাপারে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে বিসিবির সিদ্ধান্ত একেবারেই সঠিক এবং এর পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে।’ 

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘অংশগ্রহণকারী সব দলের স্বাচ্ছন্দ্য ও ন্যায্যতার কথা বিবেচনায় রেখে আইসিসির উচিত বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। এতে টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতার ভারসাম্য বজায় থাকবে।’

সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হলেও পারস্পরিক সমঝোতার অভাব এবং সমর্থনের ঘাটতির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তার মতে, এখন আইসিসির উচিত এ বিষয়ে দ্রুত, পরিষ্কার ও দৃঢ় অবস্থান নেওয়া, যাতে অনিশ্চয়তা দূর হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com