বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

শিবগঞ্জ সীমান্তে ৩০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ১২১
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৩:১১ অপরাহ্ন


বাবুল হক চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে সীমান্ত এলাকার ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ঈদগাহ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৫৯ বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত দরিদ্র ও শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করার পাশাপাশি সীমান্ত জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিজিবি মহাপরিচালকের ভিশন— “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”— বাস্তবায়নের অংশ হিসেবেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিজিবি কর্তৃপক্ষ জানান, বিতরণকৃত শীতবস্ত্র শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনকল্যাণমূলক ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফ, সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামসহ ইউনিটের অন্যান্য পদবীর বিজিবি সদস্যরা। মানবকল্যাণে বিজিবির এ মানবহিতৈষী উদ্যোগে স্থানীয় জনসাধারণ ও উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com