হাইকোর্টের রুল

জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ কেন অবৈধ নয়

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টির একাংশ (আনিসুল ইসলাম মাহমুদ) এবং জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুল দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল দেন। রুলে আইনসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 
আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টির একাংশ এবং জেপির নেতৃত্বাধীন এনডিএফের প্রার্থীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে গত ৪ জানুয়ারি রিটটি দায়ের করেন আবদুল্লাহ আল মাহমুদ। তিনি রিটে নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেন।রিটে বলা হয়, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে। ওই প্রজ্ঞাপন লঙ্ঘন করে জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। রিটে আরও দাবি করা হয়, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টির একাংশ ও জেপির নেতৃত্বাধীন এনডিএফ এবং বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের জোটভুক্ত স্বতন্ত্র প্রার্থীদের দাখিল করা সব মনোনয়নপত্র বাতিলে নির্দেশ দেয়া হোক।এর আগে গত ২৬ ডিসেম্বর জাতীয় পার্টির জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশ ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করে। অন্যদিকে ২৩ ডিসেম্বর জাতীয় পার্টির একাংশ ও জেপির নেতৃত্বাধীন এনডিএফ ১২২ আসনে ১৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করে। ৯ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে ১৮ দল নিয়ে গঠিত হয় এনডিএফ। রিটকারীর আইনজীবীর যুক্তি, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট জাতিসংঘের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত হিসেবে উল্লেখিত। ওই জোটে থাকা জাতীয় পার্টিসহ সংশ্লিষ্ট দলগুলো সংবিধানের ৬৬(২)(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের অযোগ্য হতে পারে।

  • Related Posts

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    জনতার সময় ডেক্স :বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সম্পাদক পদে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 88 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481