পার্কের নামে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার অপরাধে পার্ক মালিকের ৬০ হাজার জরিমানা

সবুজ মিয়া,স্টাফ রিপোর্টার:পার্কের নামে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জে হ্যাপি প্যালেস পার্কের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া সোমবার বিকেলে এ জরিমানা করেন। জানাগেছে,রনচন্ডী ধরেয়া বাজার সোনাকুড়ি গ্রামের জলঢাকা-রংপুর মিনি মহাসড়কের পাশে হ্যাপি প্যালেস নামে মিনি পার্ক পরিচালনা করে আসছে ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে ওয়াজেদুর রহমান। সে দীর্ঘদিন ধরে পার্কের নামে অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছেন। গোপনে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া সরেজমিনে গিয়ে এসব অসামাজিক কার্যকলাপ হাতে নাতে ধরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় পার্কের মালিক ওয়াজেদুর রহমানকে ৬০ হাজার টাকা জরিমানা অনদায়ে ২ মাসের কারাদন্ড দেন এবং পার্কটির প্রধান ফটক সিলগলা করেন। এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) লুৎফর রহমান, পেশকার আইয়ুব আলীসহ আনসার সদস্য। নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, হ্যাপি প্যালেস পার্কটিতে অভিযানের সময় ব্যাপকহারে বিবাহবহির্ভূত অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়। তাছাড়া পার্কটি পরিচালনা করার কোনো লাইসেন্স নেই। পার্কে দেখাগেছে বয়সী ছেলে-মেয়ে, তরুণ-তরুণী, যুবক-যুবতীদের ব্যাপক যাতায়াত রয়েছে। যারা অধিকাংশই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। পার্কটির মালিককে ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে পার্কের মালিককে ২ মাসের কারাদন্ড করা হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 88 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 149 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481