সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

সংগঠনকে আরও গতিশীল করতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪১
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি : জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর রানিবাজারে অবস্থিত সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব আলমগীর গনি।প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব আলমগীর গনি বলেন, “জাতীয় সাংবাদিক সংস্থা একটি আদর্শ ও অধিকারভিত্তিক সংগঠন। সংগঠনকে গতিশীল করতে হলে সকল ইউনিটকে সক্রিয় রাখতে হবে এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নৈতিকতা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন। তিনি বলেন, “রাজশাহী অঞ্চলে সাংবাদিকদের অধিকার রক্ষা ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে জেলা ও মহানগর কমিটিকে একসঙ্গে কাজ করতে হবে। মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতিই সংগঠনের শক্তি।সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, “সংগঠনকে এগিয়ে নিতে সকল সদস্যের আন্তরিকতা ও দায়িত্বশীলতা প্রয়োজন। ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থাকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করা সম্ভব।” জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিয়মিত সভা, প্রশিক্ষণ ও পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হবে। সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।এসময় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আর.বি.এস পাভেল। তিনি বলেন,“মহানগর কমিটি সবসময় জেলা ও বিভাগীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। সাংবাদিকদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণই আমাদের অগ্রাধিকার আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক সুরুজ আলী, অর্থ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক পাভেল ইসলাম মিমুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হাসান,প্রচার সম্পাদক মিশাল মন্ডল, সহ-দপ্তর সম্পাদক তাইরান আবাবিল হাসান সোহাগ, আইন বিষয়ক সম্পাদক হাসান মৃধা, ওমর আলী, মোঃ মাজেদুল হকসহ জেলা ও মহানগর কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host