বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

সড়ক ডাকাতি ও মাদকের বিরুদ্ধে  গোমস্তাপুর থানা পুলিশের সচেতনামূলক সভা 

Reporter Name / ১৩৯
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে স্থানীয় ব্যক্তিদের নিয়ে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় চুরি,ডাকাতি,ছিনতাই, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদসহ অন্যান্য অপকর্ম প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া রহনপুর-আড্ডা সড়কসহ উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে রাতের বেলা বেশ কয়েকটি ডাকাতি ও ছিনতাই ঘটনাসহ মাদকদ্রব্য বিক্রি ও সেবনের পরিপেক্ষিতে স্থানীয় জনসাধারণের সঙ্গে সতর্কমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে গোমস্তাপুর থানা পুলিশ। সচেতনামূলক সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, গোমস্তাপুর উপজেলার দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট শারার , উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাবেক পুলিশ কর্মকর্তা ইসমাইল হোসেন, রহনপুর ইউপি সদস্য খলিলুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা। এ সময় স্থানীয় লোকজন আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন প্রশ্ন করেন। সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট শারার বলেন, আপনারা একত্রিত থাকেন। একত্রিত হয়ে কাজ করলে অপরাধীরা কোন কিছুই করতে পারবে না। ভয় না করে অপরাধীদের ধরিয়ে দেবার চেষ্টার করুন। সেনাবাহিনী সড়কে টহল দিয়ে পাহাড়া অব্যাহত রাখবে বলে তিনি জানান।  অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক বলেন, রাতের বেলা রহনপুর-আড্ডা, আড্ডা- বড়দাদপুর পর্যন্ত  গোমস্তাপুর থানা পুলিশের টহল জোরদার রয়েছে । পুলিশ সদস্য সীমিত, যানবাহনের সমস্যা রয়েছে। একটু এগিয়ে গেলে পেছনেই গাছ ফেলে সেটা করছে। পুলিশ চেষ্টা করছে অপরাধীদের ধরতে। তবে আপনাদের সহযোগীতার প্রয়োজন। যখন সড়কে এই কাজটি করে তখন আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের সহযোগীতা নিয়ে তাদেরকে আটক করা সহজ হবে। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বলছি পুলিশ যদি দায়িত্বে অবহেলা ও অপকর্মে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক লোকজনের কার্যকলাপে সতর্ক থাকাসহ এলাকায় নিরাপত্তা জোরদারের পরামর্শ দেওয়া হয়। যাতে পুলিশ ও জনতা সম্বলিত প্রচেষ্টায় বিভিন্ন অপরাধ দমন করা সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com