তানোরে অধ্যাপক মুজিবুর রহমানের পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের পথসভা ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী বার্তা তুলে ধরেন অধ্যাপক মুজিবুর রহমান।পথসভায় বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশ ও মানুষের কল্যাণে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় জামায়াত ইসলামি কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, রাজশাহী-১ আসনের মানুষ যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে আমি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করব।এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, তানোর পৌর জামায়াতের শুরা সদস্য জুয়েল রানা, মুন্ডুমালা পৌর জামায়াতের আমীর আনিসুর রহমান, কামারগাঁ ইউনিয়ন জামায়াতের আমীর শাহাজান ফারুক মুকুল, সহকারী সম্পাদক জুয়েল রানা, ওয়ার্ড নির্বাচনী কমিটির সভাপতি মুনজুর রহমান, আজাহার, সেলিম রেজা পচু, ওয়ার্ড আমীর আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।পথসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 73 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 88 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 143 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 84 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481