বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে এসিল্যান্ডের উপরে হামলার চেষ্টা! আটক ৩

Reporter Name / ১৬৯
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৭:২২ পূর্বাহ্ন

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসে সরকারি কার্যালয়ের মর্যাদা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার(২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের কার্যালয়ে ভূমি সংক্রান্ত শুনানি চলাকালীন তিন ব্যক্তি অন্যায় দাবি নিয়ে হাঙ্গামা শুরু করেন। কথাকাটাকাটির পর জমিলা নামের এক মহিলা এসিল্যান্ডের টেবিলে জোরে থাপ্পড় মারতে থাকেন এবং তিনজন মিলে কর্মকর্তার প্রতি মারমুখি আচরণ করে সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। এঘটনায় তানোর থানা পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তিনজনকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়।গ্রেফতারকৃতরা হলেন— (১) কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ওহাব আলীর স্ত্রী জমিলা (৩৫), (২) বাঁধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে হাফিজুর রহমান (৪৫), এবং (৩) একই পরিবারের আরেক পুত্র আব্দুল আওয়াল। শুনানির সময় কার্যালয়ে অফিসের অন্যান্য স্টাফরা ও সেবাপ্রার্থী মুনসুর নামে এক ব্যক্তি উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্র জানায়, অন্যায় আবেদন নিয়ে আলোচনা চলাকালীন সময়ে আসামিরা এসিল্যান্ডের সাথে কথোপকথন তীব্র করে তোলেন। জমিলা টেবিল চাপড়ানোর পর তিনজন মিলে এসিল্যান্ড শিব শংকর বসাকের প্রতি হুমকির সুর তুলে মারামারির উদ্যোগ নেন। অফিস কর্মকর্তা-কর্মচারীরা যখন তাদের শান্ত করতে চেষ্টা করেন, তখন আসামিরা তাদের প্রতিও মারমুখি আচরণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তানোর থানায় খবর দেওয়া হলে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে।পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক বাদি হয়ে থানায় হেফাজতে থাকা তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬ (সরকারি কর্মকর্তার কার্যে বাধা), ৩৫৩ (ধমক দিয়ে আতঙ্ক সৃষ্টি) ও ৩৩২ (সরকারি কর্মকর্তাকে আঘাতের চেষ্টা) ধারায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৭।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলেন, সরকারি অফিসে এ ধরনের হাঙ্গামা গ্রহণযোগ্য নয়। আইনি প্রক্রিয়া শেষে  তিন আসামীকে আদালতে প্রেরণ করা হবে।মামলার বাদি সার্ভেয়ার আব্দুল মালেক বলেন, আসামিরা অন্যায় দাবি নিয়ে হাঙ্গামা করে সরকারি কার্যক্রম ব্যাহত করেছেন। অফিস স্টাফদের প্রতিও তারা মারামারির হুমকি দিয়েছেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, যারা নিজেদের দাবি আদায়ের জন্য সহিংসতার আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় প্রশাসন সচেষ্ট থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com